বগুড়া-৩ আসনে মহিত তালুকদারের মনোনয়ন ফরম সংগ্রহ
Printed Edition
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত রোববার দুপুর সাড়ে ১২টায় আদমদীঘি উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদা সুলতানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিন আলমের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু প্রমুখ।