১৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে নিখোঁজ ভারতীয় রকেট

Printed Edition

ইন্ডিয়া টুডে

ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা এসেছে ইসরোর পিএসএলভি সি-৬২ মিশন ব্যর্থ হওয়ার ঘটনায়। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হলেও রকেটটি শেষ পর্যন্ত কক্ষপথে পৌঁছাতে পারেনি। এতে বহন করা ১৬টি স্যাটেলাইট হারিয়ে গেছে। ২৬০ টন ওজনের পিএসএলভি-ডিএল রকেটটি সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়। তবে নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পুরো মিশন বিফলে যায়।

বিশ্লেষকদের মতে, এ ব্যর্থতা ভারতের মহাকাশ কর্মসূচির জন্য বড় ধরনের ধাক্কা হলেও ভবিষ্যৎ মিশনে এর থেকে শিক্ষা নিয়ে নতুন পদক্ষেপ নেয়া হবে। রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ এবং সেগুলোর উৎক্ষেপণ স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়।