সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
Printed Edition
মহান বিজয় দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি গতকাল এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ বক্তা ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব। বিজ্ঞপ্তি।