ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার
Printed Edition
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুই লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল রাত ১১টায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। নয়াপাড়া নামক স্থানে কতিপয় চোরাকারবারিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা একটি বিদেশী অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং দুই লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে। বিজ্ঞপ্তি।