ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন
Printed Edition
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম রোববার শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর ডাইরেক্টর (ট্রেনিং) মো: মিজানুর রহমান মিজি ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন এস এম রেজাউর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।