ঢাবি ভিসির সাথে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাাৎ

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে গতকাল সৌজন্য সাাৎ করেছেন সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমে। ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত এ সাাৎকালে প্রতিষ্ঠানের আরেক এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর জু শি চেং উপস্থিত ছিলেন।

সাাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় আগামী ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি সম্পর্কেও কথা হয়। সম্মেলনে বাংলাদেশ ও চীন থেকে বিশেষজ্ঞদের অংশগ্রহণ, বিভিন্ন একাডেমিক সেশন আয়োজন এবং গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলে উপযুক্ত বিশেষজ্ঞ মনোনয়নের বিষয়েও আলোচনা হয়।

উভয় প শিা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিক-শিার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে একাডেমিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া, চীন-বাংলাদেশ একাডেমিক বিনিময় কার্যক্রম, তরুণ গবেষক ও শিার্থীদের জন্য প্রশিণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বিজ্ঞপ্তি।