আনসারের তৎপরতায় ঢাকা বিমানবন্দরে চোর আটক, পুলিশে সোপর্দ

Printed Edition

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টাকালে মো: রিপন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোববার গভীর রাতে আবাসিক এলাকার ইউ-৮০ নম্বর বাসার জানালা দিয়ে চোরচক্রের সদস্যরা ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে দুই সহযোগী পালিয়ে গেলেও রিপন মিয়াকে আটক করতে সক্ষম হন আনসার সদস্যরা। বিজ্ঞপ্তি।