সাজিনাজ হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধে একপাক্ষিক তথ্য প্রচার করা হচ্ছে

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা (এজিএম) সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মেট্রোপলিটন হাসপাতালের চেয়ারম্যান ডা: এ কে এম ফজলুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও পার্কভিউ হাসপাতালের এমডি ডা: এ টি এম রেজাউল করিম, অর্থসম্পাদক ও ডা: মোহাম্মদ ইউসুফ। সহ-সভাপতি ও এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, সেভরন ক্লিনিক্যাল ল্যাবের ম্যানেজার পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা: আনোয়ার, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, আল-আমিন হাসপাতালের এমডি মো: ইউসুফ চৌধুরী, সিএসসিআর হাসপাতালের পরিচালক মো: আজিজুর রহিম, সিএসটিসি হাসপাতালের রাজিব দে, রয়েল হাসপাতালের পরিচালক ডা: মো: জাহিদুল আলম, পিপলস হাসপাতালের এমডি সুভাস কুমার সূত্রধর, অফিস সম্পাদক ও পিয়ারলেস ডায়াগনস্টিকের এমডি শহিদুল্লাহ আনসারি, সার্জিকেয়ার হাসপাতালের ডা: কে এম হোসান কাউসার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বেলাল হোসেন, বেস্ট ফিজিওথেরাপি হাসপাতালের এমডি মো: আকতার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।