রাজধানীর যাত্রাবাড়ী থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সৈয়দ আলম (৩৩), মোহাম্মদ ইসমাইল (৩১), স্বপন, বিল্লাল ওরফে ছিলা বিল্লাল, মো: রাব্বি, মো: মিতুল (২৮), এহসান উল্লাহ (২৮), ইসমাইল আহমেদ (৩৬), মো: নাছির উদ্দিন (৪৫), বিউটি বেগম, ইতি আক্তার, জামাল হোসেন, মো: আলাউদ্দিন, শামীম, মোছা. নুর জাহান আক্তার মিম, মৌসুমি আক্তার শিখা (৪৯), মো: আকরাম হোসেন (৩৩), মো: রমজান (২০), মো: তানভীর (১৮), মো: আল আমিন (২০), মো: আরিফুল ইসলাম (২৩), মো: জাহিদ ইসলাম (২৩), মো: সাজ্জাদ (২৬), মো: সুমন হাওলাদার (২৪), সোহরাব (৪৫), সোহানুর রহমান (২০) ও আব্দুল্লাহ হুজায়ফা (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে পাঁচজনকে নিয়মিত মামলায়, চারজনকে পুরাতন মামলায়, আটজনকে পরোয়ানামূলে এবং ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।