নোঙরে পড়ে আছে শত শত মাছ ধরার ট্রলার
Printed Edition
জ্বালানি সঙ্কটের স্থবির হয়ে পড়েছে উপকূলীয় মৎস্যজীবী জনপদ। সাধারণত এ সময়ে যে জেলেদের গভীর সমুদ্র বা মোহনায় মাছ ধরার ব্যস্ততা থাকার কথা থাকলেও, চিত্রটি পুরোপুরি ভিন্ন। জেলেরা অনিশ্চয়তায় এখন অলস সময় পার করছেন। আর মাছ ধরা ট্রলার নোঙর করে ঠাঁয় বেঁধে রাখা হয়েছে নদীর মোহনায়, ঘাট পাড়ে। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরাসংলগ্ন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় গড়ে ওঠা ট্রলার ঘাটে শত শত মাছধরার ট্রলার নোঙর করে নদীর তীরে বেঁধে রাখা হয়েছে। ক্রমাগত ডিজেলের দাম বৃদ্ধি এবং বর্তমান তীব্র জ্বালানি সঙ্কটের কারণে ট্রলার মালিকরা সাগরে যাত্রা করতে সাহস পাচ্ছেন না। মাছ ধরার আনুষঙ্গিক খরচ এবং জ্বালানি মূল্যের ভারসাম্য না থাকায় ট্রলারগুলো এখন ঘাটে পড়ে আছে। দীর্ঘদিন অলসভাবে পড়ে থাকায় ট্রলারগুলোর কাঠ ও নোঙর নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। একই সাথে, ট্রলারের সাথে জড়িত হাজার হাজার মৎস্যজীবী পরিবার কাজ হারিয়ে এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। এস এম রহমান (চট্টগ্রাম)।