শতবর্ষীদের ভোট প্রদান
Printed Edition
পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের পাকুন্দিয়া উপজেলার একটি কেন্দ্রে ছেলের কাঁধে ভর করে এসে ভোট দিলেন শতবর্ষী আব্দুল ওয়াদুদ (১১০) নামে এক বৃদ্ধকে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চালিয়াগোপ সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। তিনি উপজেলার উপজেলার পৌরসদরের চালিয়াগোপ গ্রামের বাসিন্দা।
বৃদ্ধের ছেলে জানান, তার বাবা খুব অসুস্থ নিজে নিজে চলাফেরা করতে পারেন না। তারপরও তিনি আগ্রহ প্রকাশ করায় এক কিলোমিটার দুর থেকে কাঁধে ভর করে ভোট কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। জানতে চাইলে শতবর্ষী আব্দুল ওয়াদুদ জানান, দীর্ঘ দিন পরে একটা শান্তিপুর্ণ নির্বাচনের আয়োজন দেখে তার খুব ভালো লেগেছে এবং এজন্যই তিনি অনেকটা আগ্রহ নিয়ে ছেলের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।