কাজাখস্তানে নতুন সংবিধান প্রশ্নে গণভোট ১৫ মার্চ
Printed Edition
রয়টার্স
নতুন সংবিধান প্রশ্নে আগামী ১৫ মার্চে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। গণভোটের ফল নতুন সংবিধানের পক্ষে গেলে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ২০২৯ সালের পর পর্যন্ত শাসনক্ষমতায় থাকার সুযোগ পেয়ে যেতে পারেন।
বর্তমানে ২০২৯ সালের পর তোকায়েভের শাসনক্ষমতায় থাকার নিয়ম নেই। নতুন খসড়া মৌলিক আইনে কাজাখস্তানের পার্লামেন্টের আকৃতি কমবে। দুই কক্ষের পার্লামেন্টের স্থলে হবে এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট এবং আইনপ্রণেতার সংখ্যাও কমানো হবে। ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহাল করা হবে, যে পদ বিলুপ্ত করা হয়েছিল ১৯৯৬ সালে।