এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্য: আম আঁটির ভেঁপু
Printed Edition
মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য: আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১০। হরিহর দশঘরার কথা কাউকে বলতে নিষেধ করল কেন?
ক) প্রতিবেশীর ভয়ে
খ) পাওনাদারদের ভয়ে
গ) মজুমদারের ভয়ে
ঘ) ব্রাহ্মণদের ভয়ে
১১। ‘আপনারা আমাদের গুরুতুল্য লোক’ এখানে ‘গুরুতুল্য’ বলতে বোঝানো হয়েছে-
র) শিক্ষকের সমতুল্য
রর) বনেদি পরিবারের লোক
ররর) পূজনীয় ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
১২। সর্বজয়া হরিহরকে দশঘরায় গিয়ে বসবাস করতে অনুপ্রাণিত করেছে। কারণ-
র) হরিহরের অভাব দূর হবে
রর) হরিহর আর্থিক সুবিধা পাবে
ররর) হরিহর সম্মানের অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
১৩। দুর্গা রাঙি গাইকে রাক্ষস বলেছে কেন?
ক) রাঙি গাই শাকসবজি খেয়ে নিয়েছে বলে
খ) রাঙি গাই ভাত খেয়ে নিয়েছে বলে
গ) রাঙি গাই রড়া ফলের বিচি খেয়েছে বলে
ঘ) রাঙি গাই আম খেয়ে নিয়েছে বলে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ছুটি গল্পের ফটিক ছিল দুরন্ত এক কিশোর। তার যন্ত্রণায় অস্থির হয়ে মা তাকে মামার বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে ফটিক এক বিরূপ পরিবেশের সম্মুখীন হয় এবং একপর্যায়ে করুণ পরিণতি বরণ করে।
১৪। উদ্দীপকের ফটিক কোন দিক থেকে দুর্গার সাথে বৈসাদৃশ্যপূর্ণ?
ক) অবাধ্যতা খ) আচরণ
গ) দুরন্তপনা ঘ) পরিণতি
১৫। উল্লিখিত বৈসাদৃশ্যপূর্ণ দিকটি স্পষ্ট হয় যে মন্তব্যে-
ক) ফটিক ও দুর্গা আলাদা পরিবেশে বড় হয়েছে
খ) গ্রামে দুরন্তপনায় ফটিক ও দুর্গা অদ্বিতীয় ছিল
গ) ফটিকের করুণ পরিণতি হয়েছে তবে দুর্গার নয়
ঘ) ফটিক কলকাতায় গিয়েছিল কিন্তু দুর্গা যায়নি
উত্তর: ১০.খ, ১১.খ, ১২.ঘ, ১৩.গ, ১৪.ঘ, ১৫.গ।