কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন সম্পাদক সিরাজুল

Printed Edition

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি নুরুল আমিন মিন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

গতকাল রোববার দুপুরে কর্ণফুলী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। গঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন। অর্থ ও দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক ইনকিলাবের জাবেদ। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের বাণীর সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন প্রবাসী টিভির সাইফুল ইসলাম।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কর্ণফুলীর এম এ কাইয়ুম, দৈনিক পূর্বদেশের আয়াজ, সি প্লাস টিভির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার।