মামুনুল হক-নাহিদ ইসলাম বৈঠক

১১ দলীয় সমঝোতার কৌশল নিয়ে আলোচনা

Printed Edition
back-1
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সাথে বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)- আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল দুপুরে মোহাম্মদপুরে আমিরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জন-আকাক্সক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।