মোহাম্মদপুর সেন্ট্রাল কমিটি রিলিফ ক্যাম্পে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও র্যালি
Printed Edition
ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল কমিটি রিলিফ ক্যাম্পে আল-মানার হাসপাতাল লিমিটেড ও হেল্প স্টার চ্যারিটির উদ্যোগে বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল সকাল ৮টায় র্যালির পরে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শূন্য থেকে ২১ বছরের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-মানার হাসপাতালের এমডি প্রফেসর ড. আবু খলদুন আল-মাহমুদ, হাসপাতালের সিওও ব্রিগেডিয়ার (অব:) প্রফেসর ডা: মো: নজরুল ইসলাম খান, হেল্প স্টার চ্যারিটির কান্ট্রি ম্যানেজার ডা: মো: শহিদুল্লাহ, এসপিজিআরসির সভাপতি শওকত আলী এবং সমাজসেবক মুসতাক আহমেদ মাহবুব। এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ইনচার্জ ডা: মো: এহতেশামুল হক, পিআইসিইউর ইনচার্জ ডা: প্রীতম পাল, ডা: মো: মুশফিকুর রহমান, মার্কেটিং ম্যানেজার মো: এমরান হোসেন। উক্ত ক্যাম্পে আল-মানার হাসপাতালের শিশু-কিশোর বিভাগের ডাক্তাররা বিনামূল্যে প্রায় ৮০০ রোগীকে সেবা দেন। এ ছাড়াও ৪৯ জন রোগীকে ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বিজ্ঞপ্তি।