ফ্রি ফায়ার গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

Printed Edition
pro-3
ফ্রি ফায়ার গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

প্রযুক্তি ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে পার্টনারশিপ শুরু করেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে ফ্রি ফায়ার এই উদ্যোগ নিয়েছে। এই পার্টনারশিপের লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের সাথে মানুষকে আরো সম্পৃক্ত করা এবং দেশের তরুণ খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করা।

এই পার্টনারশিপের আওতায় ফ্রি ফায়ার ১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল জার্সিটি ইন-গেম আইটেম হিসেবে চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের গেমাররা গেমের ভেতর ভার্চুয়াল ব্যাটেল ফিল্ডে জাতীয় ফুটবল দলকে তুলে ধরতে পারবে। বাফুফের এই জার্সিটি বিনামূল্যে পাওয়া যাবে এবং একটি বিশেষ মিশন সম্পন্ন করলে গেমাররা জার্সিটি আনলক করতে পারবে।

বাংলাদেশের অন্যতম শীর্ষ ফুটবল তারকা জামাল ভূঁইয়ার সাথে এই পার্টনারশিপ প্রথম তুলে ধরা হয় ফ্র্রি ফায়ারের ‘উইন্টারল্যান্ডস : ড্রিমস্পেস’ ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইনের ভিডিওতে তাকে একটি প্রতীকী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যিনি অন্যদের স্বপ্ন পূরণে সাহায্য করেন। এই চিত্রটি তার বাস্তব জীবনের গল্প ও মানুষকে অনুপ্রাণিত করার দিকটি তুলে ধরে। ডিজিটাল কার্যক্রমের পাশাপাশি, জামাল ভূঁইয়া ফ্রি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনস্থ মানিকনগর ফুটবল একাডেমি পরিদর্শন করবেন।

একই সাথে ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সার ইটজ কাব্বোকেও এখানে দেখা যাবে। এছাড়া জামাল ভূঁইয়া তরুণ ফুটবলার ও ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের সাথে দেখা করবেন। ফ্রি ফায়ারে বাফুফের জার্সি যুক্ত হওয়া বাংলাদেশী গেমারদের জন্য একটি বিশেষ ফিচার। ফ্রি ফায়ার গেমটি খেলার মাধ্যমে সরাসরি জাতীয় ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে পারবে। এই পার্টনারশিপের পূর্বে, ফ্রি ফায়ার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবলের জন্য কাজ করেছে।

ফ্রি ফায়ার এএফসি এশিয়ান কাপের একটি ম্যাচে স্পন্সর ছিল এবং ট্রাই-নেশন উইমেন্স ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে নারী ফুটবলের জন্য ফ্রি ফায়ার সহযোগিতা করেছে। তরুণদের অনুপ্রাণিত করা, স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং বাংলাদেশের ক্রীড়া জগতের উন্নয়নে ভূমিকা রাখতে এই উদ্যোগ গ্রহণ করেছে ফ্রি ফায়ার।