দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা’ শীর্ষক সেমিনার

Printed Edition
3rd-3
রাজধানীর একটি রেস্টুরেন্টে দেশীয় সাংস্কৃতিক সংসদের সেমিনারে অতিথিরা

জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা’ শীর্ষক এক সেমিনার গত সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সাহিত্য-সংস্কৃতিচর্চা, দর্শনচিন্তা এবং সমকালীন বুদ্ধিবৃত্তিক আলোচনাকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে দেশের নির্বাচিত নবীন প্রবীণ লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদীন আজাদ। তার প্রবন্ধে ‘বান্দার দর্শন’ বিষয়ক দার্শনিক ব্যাখ্যা, মানবিক চেতনা, সাহিত্যিক উপলব্ধি এবং সমাজ-সংস্কৃতির সাথে এর আন্তঃসম্পর্ক তুলে ধরা হয়। তিনি বলেন, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং মানুষের আত্মিক জাগরণ, নৈতিক বোধ এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি শক্তিশালী ক্ষেত্র।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর। তিনি এ ধরনের চিন্তাশীল আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংস্কৃতিক অঙ্গনের সৃজনশীল মানুষদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন কবি আশরাফ আল দ্বীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শরিফুল ইসলাম, নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দীন, গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, ইতিহাসবিদ আশরাফুল ইসলাম, কবি সোলায়মান আহসান, কবি শরীফ আবদুল গোফরান, কবি জাকির আবু জাফর, বাচিক শিল্পী শরিফ বায়েজিদ মাহমুদ, কবি নাসির হেলাল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, লেখক আলী আহমদ মাবরুর, কবি নাঈম আল ইসলাম মাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি।