ফেরিঘাটে ট্রাক উল্টে প্রাণ গেল যুবকের

Printed Edition

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে। তিনি পেশায় জুতার ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার তিন ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মাঝে চলছে শোক। স্থানীয়রা জানান, বিকেলে মালবাহী ট্রাকটি ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়। সে সময় ঘাটে অবস্থানরত আপন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। স্থানীয়রা দ্রুত ফেরিঘাট এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।