এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি

Printed Edition

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১২. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?

(ক) শেয়ারহোল্ডারগণ

(খ) কর কর্তৃপক্ষ

(গ) শ্রমিক সংঘ

(ঘ) পাওনাদার

১৩. হিসাব তথ্যের বহিঃব্যবহারকারী কে?

(ক) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (খ) বিনিয়োগকারী

(গ) শ্রমিক সংঘ

(ঘ) হিসাব কর্মকর্তা

১৪. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

(ক) শেয়ারহোল্ডার

(খ) ব্যবস্থাপনা

(গ) সরকার

(ঘ) কর্মচারী

১৫. হিসাববিজ্ঞান কী?

(ক) কলা

(খ) বিশুদ্ধ বিজ্ঞান

(গ) কলা ও বিজ্ঞান উভয়ই

(ঘ) আচরণগত বিজ্ঞান

১৬. হিসাববিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতো-

(ক) পুরনো

(খ) বৈচিত্র্যহীন

(গ) রঙিন

(ঘ) ঝামেলাযুক্ত

১৭. মূল্য সংযোজন কর ধার্য করার ভিত্তি কোনটি?

(ক) মূলধনের প্রাচুর্যতা

(খ) মুনাফা প্রাপ্তি

(গ) সঠিক হিসাবরক্ষণ

(ঘ) ব্যবসায়ের পরিধি বিবেচনা

১৮. দ্রব্য বিনিময় প্রথা চালু হওয়ার সাথে প্রত্যক্ষভাবে কোন ঘটনাটি সম্পর্কযুক্ত?

(ক) শিল্পবিপ্লব ঘটা

(খ) মানুষের চাহিদা বৃদ্ধি

(গ) উৎপাদনের প্রাচুর্যতা

(ঘ) লেনদেনের দ্বৈতসত্তা নীতির প্রবর্তন

১৯. ব্যবসায়ের ভাষা হচ্ছে হিসাববিজ্ঞান। আর এ বিজ্ঞানের ভাষা হিসেবে পরিচিত কোনটি?

(ক) আইনশাস্ত্র

(খ) পরিসংখ্যান

(গ) গণিতশাস্ত্র

(ঘ) প্রকৌশল বিদ্যা

উত্তর : ১২. ক, ১৩. গ, ১৪. ক,

১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ,

১৯. গ।