ফাইনালে মরক্কোকে পেল সেনেগাল
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আফ্রিকা ন্যাশন্স কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে সেনেগাল ও স্বাগতিক মরক্কো। প্র্রথম সেমিফাইনালে মিসরকে ১-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। ম্যাচের ৭৮ মিনিটে জয়সূচক গোলটি করেন সৌদি প্রো লিগের দল আল নাসরের ফরোয়ার্ড ও দুইবারের আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার সাদিও মানে। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে নাইজেরিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হিসেবে নাম লেখায় আসরের স্বাগতিক মরক্কো। আগামী রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
মরক্কোর তাঞ্জিয়ারে গত পরশু অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেনেগাল। তবে মিসরের সুসংগঠিত রণ ভাঙতে দীর্ঘ সময় লেগে যায়। শেষ পর্যন্ত লামিনে কামারার দূরপাল্লার শট প্রতিহত হলে বল পেয়ে যান মানে। আর বক্সের বাইরে থেকে নেয়া নিচু শটে মিসরের গোলরক এল-শেনাওয়িকে সহজেই পরাস্ত করেন ৩৩ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড।
রাবাতে অনুষ্ঠিত অন্য সেমিফাইনালে ইয়াসিন বোনোর নায়কোচিত কৃতিত্বে নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি গোলশূন্য ছিল। ম্যাচে মরক্কোর গোলরক ইয়াসিন বোনো দু’টি পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক। নাইজেরিয়ার সামুয়েল চুকুয়েজে ও ব্রুনো অনিয়েমাচির পেনাল্টি শুটআউট ঠেকিয়ে দেনে বোনো।