শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন ১৪ জানুয়ারি থেকে গ্রহণ করা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হবে ঙহষরহব গচঙ অঢ়ঢ়ষরপধঃরড়হ শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে। আবেদন করার জন্য সংশ্লিষ্টরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (িি.িংযবফ.মড়া.নফ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (িি.িফংযব.মড়া.নফ) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইট (িি.িনধহনবরং.মড়া.নফ) ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনস্থ কোনো দফতরে গ্রহণ করা হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো হার্ডকপি আবেদন গ্রহণযোগ্য হবে না। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে। এ বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।