শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

Printed Edition
artho-2
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসির ২৮০তম উপশাখা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা: মো: মাহবুবুল হক, উপপরিচালক (হাসপাতাল) ডা: মো: আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব। এ সময় আরো উপস্থিত ছিলেন ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো: হাফিজুর রহমান সরদার, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংক ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা। বিজ্ঞপ্তি।