পাকিস্তানকে আজ জিততেই হবে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে জয়ের পর কিছুটা খোশ মেজাজে ছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচটি ছিল চিরবৈরী ভারতের সাথে। তবে ভারতের সাথে খেলা হবে কি না তা নিয়ে ম্যাচের কয়েকদিন আগ পর্যন্ত সন্দেহে ছিল দল। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায় এবং বড় ব্যবধানে পরাজিত হয়ে কিছুটা ব্যাকফুটে সালমান আগার দল।

গ্রুপ ‘এ’তে টানা তিন ম্যাচ জিতে সুপার এইটে নাম লিখিয়েছে ভারত। যুক্তরাষ্ট্র চার মাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অপর দিকে পাকিস্তান তিন ম্যাচে ৪ পয়েন্ট থাকলেও নিট রানরেটের কারণে তৃতীয় অবস্থানে রয়েছে। হাতে রয়েছে একটি ম্যাচ।

সুপার এইটে উঠতে হলে পাকিস্তানের এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। কলম্বোতে আজ বিকেলে নামিবিয়ার বিপক্ষে মাস্ট উইন ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বৃষ্টির কারণে ম্যাচ ড্র হলেও চলবে পাকিস্তানের। তাহলে ৫ পয়েন্ট নিয়ে সুপার ওভারে ভারতের সাথে গ্রুপ থেকে নাম লেখাবে পাকিস্তান। তবে পরাজয় হলে আর রক্ষা নেই । সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যাবে শীর্ষ আটে।

ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপ প্রস্তুতি ভালোই সেরেছিল আফ্রিদিরা। দলের বেশির ভাগ খেলোয়াড়ই ভালো ফর্মে রয়েছেন। বিশেষ করে শ্রীলঙ্কার কন্ডিশনে পাকিস্তানের স্পিন আক্রমণ বেশ কার্যকর হয়ে উঠেছে। বোলিংয়ে আবরার আহমেদ ও শাদাব খানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। ব্যাটিংয়ে ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ ও বাবর আজমদের ওপর ভরসা রাখছে দল। সব দিক থেকে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই তদের সামনে। কারণ টি-২০ তে দল ও পরিসংখ্যান কোনো কাজেই আসে না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উসমান তারিক বলেন ‘দলের ওপর কোনো বাড়তি চাপ নেই। চাপ অনুভব করা স্বাভাবিক। তবে চাপ নিয়ন্ত্রণ করা আমাদের কাজের একটি অংশ। পাকিস্তানের লক্ষ্য একটাই। টুর্নামেন্টের ফাইনালে পেঁৗঁছে শিরোপা জয় করা।

অন্য দিকে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সাথে মাত্র একবারের দেখায় পাকিস্তান এগিয়ে থাকলেও নামিবিয়াও ছেড়ে কথা বলবে না। বিশ্বকাপে অন্তত একটি জয় নিয়ে তারা দেশে ফিরতে চাইবে। ব্যাটিংয়ে তাদের ভরসা জান নিকোল ও জান ফ্রাইলিঙ্ক। জেজে স্মিথ ও বড় স্কোর করার সক্ষমতা রাখেন। বেলিংয়ে গেরহার্ড এরাসমুসের তার ঘূর্ণির জাদু ইতোমধ্যে দেখিয়েছেন ক্রিকেট বিশ্বকে। তাই নামিবিয়াকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।