ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‌্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

Printed Edition

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এই চুক্তির আওতায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাহকেরা দেশজুড়ে অবস্থিত সনি-র‌্যাংগস শোরুম থেকে টিভি, ফ্রিজ, এসি এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে সনি-র‌্যাংগসের চলমান অফারমূল্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।

চুক্তি স্বার অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে উপস্থিত ছিলেন- হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম শফিকুল ইসলাম। র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো: জানে আলম এবং জেনারেল ম্যানেজার ও হেড অব রিটেইল সেলস কে এম মোসাদ্দেক উল্লাহ (মুন্না)। এ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।