শৈলকুপায় বাকিতে চা না দেয়ায় সংঘর্ষে আহত ১০

Printed Edition

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

শৈলকুপায় চা বাকি না দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় দিকে শৈলকুপা পৌরসভার খালধারপাড়ায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় খালধার পাড়ার রিপন নামের এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে শাহজাহান আলীর চায়ের দোকানে বাকিতে চা খেতে আসে। কিন্তু দোকানি তাকে বাকিতে চা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে বাগি¦তণ্ডা এবং শেষে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়। আহতদের শৈলকূপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে। এ ব্যাপারে দোকানি শাহজাহান আলী জানান, রিপন আমার দোকানে বাকিতে চা খেতে আসে। আমি তাকে বাকি না দেয়ায় এ ঘটনা ঘটে। এই ব্যাপারে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।