পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ
Printed Edition
পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। রোববার সকাল ৭টায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।