বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ভোজিনহাকে

Printed Edition
khela-2
চিলিতে পৌঁছার পর কোলো কোলো ক্লাবের এভাবেই সমর্থকরা ঘিরে ধরেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

গত ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০তে গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নবাগত দল হিসেবে চমক দেখিয়েছে কেপ ভার্দে। আফ্রিকার দেশটির চমকের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস। যাকে সারা বিশ্ব চেনে ভোজিনহা নামে। বিশ্বকাপ ফুটবলে চমকপ্রদ পারফরম্যান্সের পর চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। চিলির ক্লাবে যোগ দিতে গত পরশু সান্টিয়াগোতে পৌঁছেছেন ভোজিনহা। ল্যাটিন আমেরিকার দেশটির পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন চিলিয়ান ক্লাব কোলো কোলো।

সান্টিয়াগোর আর্টুরো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে গত পরশু রাতে পৌঁছালে ভোজিনহাকে উষ্ণ সংবর্ধনা দেয় শত শত কোলো কোলো সমর্থক। পতাকা, ব্যানার, ড্রাম এবং সেøাগানের মাধ্যমে সমর্থকরা তাদের নতুন তারকাকে বরণ করে নেন। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ভোজিনহা বলেন, ‘আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ভক্তদের ধন্যবাদ। মনুমেন্টাল স্টেডিয়ামে দেখা হবে।’

গত ২৪ জুলাই ভোজিনহার সাথে চুক্তি করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো। তবে ডকুমেন্টেশন সংক্রান্ত জটিলতা এবং ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে তার আগমন তিনবার পিছিয়ে যায়। চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সিতে শুধুমাত্র তাদের পারিবারিক নাম ব্যবহার করা বাধ্যতামূলক। তবে ভোজিনহাকে তার বিখ্যাত ডাকনাম দিয়েই চিহ্নিত করতে চিলিয়ান ফুটবল ফেডারেশন সর্বসম্মতিক্রমে নিজেদের নিয়ম সংশোধন করেছে। ফলে ভক্তদের প্রিয় ডাকনামেই জার্সিতে দেখা যাবে তাকে। আজ থেকে তিনি দলের সাথে অনুশীলনে যোগ দেবেন। কোলো কোলোর বর্তমান লক্ষ্য লিগ শিরোপা জয়ের মাধ্যমে আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেসে নিজেদের অবস্থান আরো শক্ত করা।