দিনাজপুরে মাদরাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রতিবেশী যুবক গ্রেফতার

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে মোস্তাসির রহমান মাহির (৬) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোস্তাসিরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক প্রতিবেশী যুবক মোস্তফা মোহনকে (২০) জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মাহির উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্যদর্গাপাড়া গ্রামের মোমিনুর রশিদের ছেলে এবং স্থানীয় দর্গাপাড়া ফাজিল মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী নূর আলমের ছেলে মোস্তফা মোহন পাখি দেয়ার কথা বলে মাহিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তী সময়ে সন্ধ্যায় মাদরাসার পেছনের একটি ঝোপঝাড়ের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।