বিব্রতকর অবস্থায় অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্প। সেই দলের তিন কোচের একজন জেরার্ড কোচ। তবে নানা জটিলতায় তিনি ইংল্যান্ডে টাকা পাঠাতে পারছেন না। বাফুফে তাকে বেতনের টাকা পরিশোধ করলেও নানা নিয়মের বেড়াজালে সেই টাকা দেশে পাঠাতে পারছেন না। এই সমস্যান সমাধান করতে গতকাল তিনি যশোর থেকে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে পড়েছেন আরেক বিড়ম্বনায়। তার গাড়ির কাছে এসে মানুষ টাকা চায়। গাড়িতে ধাক্কা দেয়। ফেসবুকে তিনি লিখেছেন, আমি আতঙ্কিত বোধ করছি। অসহায় ও একা মনে হচ্ছে।