লঙ্কান বোর্ডের সবার পদত্যাগ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ দিনের অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তার সাথে পদত্যাগ করেছেন নির্বাহী কমিটির সব সদস্যও। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রশাসনের পরিবর্তনের ডাক দেয়ার পর গত মঙ্গলবার এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তিন ঘণ্টা স্থায়ী এক রুদ্ধশ্বাস বৈঠকের পর শাম্মি সিলভা ও তার কমিটি পদত্যাগের বিষয়ে একমত হন।