চকরিয়া ইউএনও

Printed Edition

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। গতকাল পৌর শহরে থেকে উপজেলার উপকূলীয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন। উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে পাঁচটি হেফজখানা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা ইউএনও শাহীন দেলোয়ার। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের তিনটি ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দু’টি হেফজখানা ও এতিমখানায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে ছাত্রদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় ইউএনওর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সাহারবিল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) ফয়সল উদ্দিন আহমদ, খুটাখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের, উপজেলা ত্রাণ শাখার কার্য সহকারী রাজিব আলী প্রমুখ। চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা।