শহীদ হাদির কবর জিয়ারত করলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
গতকাল বুধবার শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও এস এম লুৎফর রহমান, ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ। কবর জিয়ারত শেষে তিনি শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন।
এ সময় তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আদর্শ অনুসরণ করে দ্বীনের পথে কাজ করে যাওয়াই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করেই শহীদ ওসমান হাদি হত্যার বদলা নেয়া হবে ইনশাআল্লাহ।