শোক সংবাদ

আনজুমান আরা

Printed Edition

ঢাকা-৪ সংসদীয় এলাকার মুরাদপুর ২৬৫ হাজী লাল মিয়া সরকার রোড নিবাসী বিশিষ্ট সমাজসেবক, খেয়ালী নাট্যগোষ্ঠীর সহসভাপতি, টিভি নাট্যকার, পরিচালক, অভিনেতা আসাদুজ্জোহা আসাদের মা আনজুমান আরা (৮০) গত ৩১ মার্চ রাত সোয়া ১০টায় ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মুরাদপুর সরকার বাড়ি ঈদগাঁ ময়দানে গতকাল সকাল ১০টায় নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে স্বামীর কবরের পাশেই মরহুমাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত ও আখিরাতের শান্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।