এসএস সি তে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের মাদরাসা দারুর রাশাদের অধীনে পরিচালিত কওমির সাথে সাধারণ শিক্ষা সমন্বয়ের প্রতিষ্ঠান রাশাদ একাডেমি এবারো এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে তিনজন জিপিএ ৫ পেয়েছে। তাছাড়া ১১ জন ‘এ’, দুইজন ‘এ মাইনাস’ এবং একজন ‘বি’ গ্রেড অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির শতভাগ পাসের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সঠিক তত্ত্বাবধান সমন্বয়ের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে এখানকার শিক্ষার্থীরা কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সব স্তরের পরীক্ষার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও অংশ নিচ্ছে এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর বিভিন্ন পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ও মাস্টার্স ডিগ্রি অর্জন করছে। কওমি ধারার সাথে জাতীয় শিক্ষাক্রম সমন্বয়ের একটি সফল উদ্যোগ হিসেবে রাশাদ একাডেমি এরই মধ্যে সচেতন মহলে আশা সঞ্চার করেছে।