ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবেন না : শাহ আকরাম আলী

Printed Edition

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিশের নেতা আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না। যতই লোভ দেখাক, যতই প্ররোচনা করুক, খোদাভিরু যারা, তারা কখনোই আর ঐদিকে ধাবিত হবেন না যেদিকে দুর্নীতি আর চাঁদাবাজিদের রাজত্ব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাহায্য করবেন। এ দেশ মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা সংখ্যায় অল্প না, অনেক। তাছাড়া, ন্যায়ের পক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবেন।

ভাওয়াল ইউনিয়ন ১১ দলীয় জোটের আয়োজনে গত শনিবার বিকেলে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আল্লামা শাহ আকরাম আলী। সমাবেশে নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বাংলাদেশ ইসলামি আন্দোলনের (হাতপাখা) শতাধিক নেতাকর্মী খেলাফত মজলিশে (রিকশা) যোগদান করেন।