এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Printed Edition

স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খান রাতুল এবং এশিয়ান টিভির সিইও মো: জাহিদ ইবনে রশিদ।

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল কালাম আজাদ, আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেক কাটার আগে রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এশিয়ান টিভির সবাইকে আন্তরিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহ্বান জানান। একই সাথে ২০২৬ এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে অন্য উচ্চতায় নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তি।