সাঁতারে বিকেএসপি চ্যা¤িপয়ন
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
পঞ্চম বিকেএসপি কাপ অ-১৪ সাঁতার প্রতিযোগিতায় বিকেএসপি ২৭টি ইভেন্টের মধ্যে ২৭টি স্বর্ণ ও ১৪টি রৌপ্য ও সাতটি তাম্র পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন হয়। কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব পাঁচটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও আটটি তাম্র পদক নিয়ে রানার্স আপ। বালক গ্রুপে বিকেএসপির বাপ্পি রহমার রোফি ও আমলা সুইমিং ক্লাবের মো: আকাশ চারটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক নিয়ে যৌথভাবে এবং বালিকা গ্রুপে বিকেএসপির জারিন গওহার ছয়টি স্বর্ণপদক নিয়ে সেরা সাঁতারুর পুরস্কার পান। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা ও ক্লাব দলের মোট ৭০ জন খুদে সাঁতারু ৩২টি ইভেন্টে অংশ নেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রধান অতিথি থেবে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।