সেনাবাহিনীকে কঠোর বার্তা কলম্বিয়ার প্রেসিডেন্টের
Printed Edition
রয়টার্স
ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে কলম্বিয়ার সশস্ত্রবাহিনীকে সতর্ক করেছে দেশটির প্রেসিডেন্ট।
এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট দেশটির সশস্ত্রবাহিনীর উদ্দেশে এক কঠোর বার্তা দেন। তিনি বলেন, এখন থেকে কলম্বিয়ার প্রত্যেক সেনাকে সশস্ত্রবাহিনীর কোনো কমান্ডার যদি কলম্বিয়ার পতাকার চেয়ে যুক্তরাষ্ট্রের পতাকাকে অগ্রাধিকার দেন, তাহলে তাকে আমার নির্দেশে সাথে সাথে বাহিনী থেকে বহিষ্কার করা হবে। তার মতে, সংবিধান অনুযায়ী সশস্ত্রবাহিনীর দায়িত্ব হলো জনগণের সার্বভৌমত্ব রক্ষা করা।
পেত্রো বলেন, আপনি (ট্রাম্প) এমন একজন লাতিন আমেরিকান প্রেসিডেন্টকে হুমকি দিচ্ছেন যিনি সশস্ত্র সংগ্রাম থেকে এবং পরে কলম্বিয়ার শান্তির লড়াইয়ের জনগণ থেকে উঠে এসেছেন। আদালতের রেকর্ডে তার বিরুদ্ধে কোনো মামলা নেই জানিয়ে ট্রাম্পকে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন।