দেশত্যাগের সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক মন্ত্রী

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেফতার করেছেন দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা। অভিযোগ, গেরমান গালুশচেঙ্কো দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছিলেন। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার গোপনে দেশত্যাগ করার সময় সাবেক ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে কারা হেফাজতে আছেন। আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ২০২৫ সালের সেপ্টেম্বরে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে। জেলেনস্কির ঘনিষ্ঠ এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ- তিনি অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে দেশের জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ দিয়েছিলেন।