খালেদা জিয়ার ইন্তেকালে ইআবিতে শোক বই
Printed Edition
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) শোকবই খোলা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। শোক বইতে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি দেশের শিক্ষা ও বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি মরহুমার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, রেজিস্ট্রার মো: আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসার প্রতিনিধিরা। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত শোক বই সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।