আড়াইহাজারের মাদরাসার হোস্টেলের কাজ সম্পূর্ণ করতে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ২৫ লাখ টাকার অনুদান প্রদান

Printed Edition

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী গ্রামের মাদরাসা ‘দারুল হাদীস সালাফিয়াহর বালক হোস্টেলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। ২৭ জুন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ, মাদরসা দারুল হাদীস সালাফিয়াহর প্রিন্সিপাল মুহাম্মাদ মাসউদুল আলমের নিকট অনুদানের চেক প্রদান করেন। এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া এবং মাদরাসা দারুল হাদীস সালাফিয়াহর অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।