জীবননগর ইউএনও

Printed Edition

শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন জীবননগর উপজেলা ইউএনও মো: আল আমীন। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তিনি রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের হাতে কম্বল তুলে দেন। পাশাপাশি বাঁকা ইসলামী মাদরাসা ও কাশিপুর মাঠপাড়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে ইউএনও মো: আল আমীনের সাথে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা; মোস্তাফিজুর রহমান সুজন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।