জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি তরুণ প্রজন্ম বরদাশত করবে না : মুহাম্মদ শাহজাহান
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও গড়িমসি জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করছে। এ অবস্থায় তরুণ প্রজন্মসহ জাতি আর কোনো ধরনের বিলম্ব মেনে নেবে না।
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আগ্রাবাদ ব্যাংকক মার্কেটের বিপরীতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়ার্ড আমির ইমরানুল হকের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও ডবলমুরিং থানা আমির ফারুক আযম প্রমুখ। এতে ২৭ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমির মজিবুর রহমান এবং ২৪ নম্বর কাউন্সিলর প্রার্থী আবদুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।