চট্টগ্রামে প্রথমবারের মতো ‘ইললিজারভ সার্জারি’ বিষয়ক কর্মশালা

Printed Edition

অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অ্যান্ড এপ্লিকেশন অব দ্য মেথডোলজি অব ইললিজারভ, বাংলাদেশের (আচামি) চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বেসিক প্রিন্সিপলস অ্যান্ড টেকনিকস্ অব ইললিজারভ সার্জারি’ কর্মশালা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোববার শুরু হওয়া দুই দিনের এ কর্মশালা শেষ হচ্ছে আজ। ইললিজারভ চিকিৎসা হচ্ছে বিশ্বব্যাপী হাড়ের জটিল ইনফেকশন এবং হাড়ের বৃদ্ধির জন্য কার্যকরী চিকিৎসা পদ্ধতি। কর্মশালায় দেশের বিখ্যাত ইলিজারভ সার্জন এবং চট্টগ্রামের স্থানীয় অর্থোপেডিক সার্জনরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: এম এম বারী, ডা: নাজমুল হুদা সেতু, প্রেসিডেন্ট, (আচামি) বাংলাদেশ। ডা: মোহাম্মদ আরিফুজ্জামান, সেক্রেটারি, (আচামি) বাংলাদেশ। কোর্স চেয়ারম্যান ডা: মো: মাইন উদ্দিন মজুমদার। কোর্স কো-অর্ডিনেটর ডা: মো: জামাল উদ্দিন। এতে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহির থেকে ৬০ জনেরও বেশি অর্থোপেডিক সার্জন অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।