জাল ভোটের অভিযোগ তুলে শেরপুর-৩ আসনে ভোট বর্জন জামায়াত প্রার্থী মাসুদুরের

Printed Edition
Nagar-4
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মাসুদুর রহমান : নয়া দিগন্ত

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

স্থগিতকৃত শেরপুর-৩ আসনের নির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী মো: মাসুদুর রহমান। গতকাল বিকেল ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল না। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। অনেক কেন্দ্রে আমাদের সমর্থকদের ভোট দিতে বাধা দেয়া হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন জোরপূর্বক ভোট গ্রহণে প্রভাব ফেলেছে।

তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে জালভোট দেয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। আগে থেকে অভিযোগের পরও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

প্রশাসনের নিরপেতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং নির্বাচনের আগে থেকেই একটি পকে সুবিধা দেয়া হচ্ছিল। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোট বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় তিনি অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি জানান।

জামায়াত প্রার্থী আরো বলেন, নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাক্সিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের পোলিং এজেন্ট ও ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ ছাড়া অনেক কেন্দ্র থেকে পোলিং এজেন্টদেরকে জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।

বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতের নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। কেন্দ্র দখল, ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। অপর দিকে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। জামায়াত প্রার্থী অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের দাবি জানান।

অন্য দিকে বিএনপির শ্রীবরদী উপজেলা কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। এ সময় তিনি বলেন, শেরপুর -৩ আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে। আমি ইতঃপূর্বে ৩ বার এমপি নির্বাচিত হয়েছি। এ ছাড়া আরো কয়েকবার নির্বাচন করেছি। কখনও এতোটা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখিনি। নির্বাচন উপলে পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। জামাত প্রার্থী পূর্বপরিকল্পিতভাবে বেলা ২টার দিকে সব কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের নিজেরাই বের করে নিয়ে আসে। পরে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের একটি চক্রান্ত।