কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিকস্ ব্র্যান্ডের ‘পার্টনার’স মিট ২০২৬’ অনুষ্ঠিত
Printed Edition
ঢাকার একটি অভিজাত ফাইভ স্টার হোটেলের বলরুমে অনুষ্ঠিত হলো ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা, গ্রী ও হাইকো পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট গ্রুপের ‘পার্টনার’স মিট ২০২৬’।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় এক হাজারেরও বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী এই পার্টনার’স মিটে অংশগ্রহণ করেন। পার্টনার’স মিটের মূল উদ্দেশ্য ছিল পার্টনারদের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করা, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা এবং সফল পার্টনারদের সম্মাননা প্রদান করা।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম উপস্থিত ব্যবসায়িক পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্ববিখ্যাত কনকা, বিশ্বসেরা গ্রী ও বিশ্বমানের হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য দেশের গ্রাহকদের কাছে প্রচার, প্রসার ও বিপণনে পার্টনারদের অবদান অনস্বীকার্য। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল আমিন বলেন, “একসময় বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত সম্পূর্ণ আমদানিনির্ভর ছিল। শিল্পবান্ধব নীতির কারণে এখন এই খাত ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে।’ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু শুভেচ্ছা বক্তব্যে বলেন, “দেশব্যাপী আমাদের পার্টনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সম্মেলনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দীর্ঘ এই পথচলায় সবার সহযোগিতা, পরিশ্রম ও আন্তরিকতাই আমাদের মূল শক্তি।”
অপর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: নুরুল আফছার জানান, কনকা, গ্রী ও হাইকোর ইলেকট্রনিক্স পণ্য বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রাহকদের কাছে পৌঁছে গেছে। আধুনিক প্রযুক্তি, টেকসই গুণগত মান, বিক্রয়োত্তর সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে এই ব্র্যান্ডগুলো এখন দেশজুড়ে গ্রাহকদের প্রথম পছন্দে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি।