নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
Nitto-3
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একশ’ বাষট্টি.

ফুলি জুয়েলকে জাপটে ধরে এক হাতে সাঁতার কেটে নৌকার কিনারে এসে হাত বাড়িয়ে দিয়েছে। তার মায়ের বাড়িয়ে দেয়া বাঁশের লগির আগেই সে নাভিদের হাত পেয়ে গেছে। এবারে বিনা দ্বিধায় আঁকড়ে ধরেছে নাভিদের হাত।

নাভিদ বাম হাতে নৌকা আঁকড়ে ধরে তার দশাসই শরীরের সর্বশক্তি দিয়ে ফুলির হাত ধরে টানতে থাকে। নিচ থেকে ফারুকের সাপোর্ট থাকায় অনায়াসে অচৈতন্য জুয়েলকে নৌকার উপর তুলে ফেলে। মাছের মতো দক্ষতায় উঠে আসে ফারুকও। পানির ভেতরেই কাপড়চোপড় ঠিকঠাক করার জন্য ফুলি একটু সময় নেয়। তারপর নাভিদের নৌকায় উঠে আসে।

ফাস্ট এইডটাও ফুলির শেখা আছে। শহুরে বাবু পারবে কিনা ভেবে সে চিৎ করে পাটাতনে রাখা জুয়েলের বুকের ওপর উঠে বসে। দুহাতে বুকে চাপ দিয়ে মুখ থেকে লোনা পানি বের করে দেয়। অতি অল্প সময়ের কারণে জুয়েল খুব বেশি পানি খেতে পারেনি। পানি বের হতেই জুয়েলের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে এলেই সে প্রথমে যে কথাটা বলে তা হচ্ছে, ‘পানি খাবো।’ (চলবে)