পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

Printed Edition

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার আশুতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যাক্তিরা হলেন- উপজেলার আশুতিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আল আমিন (৩৮) ও কাওয়ালীকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে মন্টু (২০)। গতকাল সকালে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামের চিহ্নিত মাদক কারাবারি আলামিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ পিস ইয়াবা ও তিনটি তলোয়ার, তিনটি ছুরি, তিনটি স্টিলের করাত, দু’টি রামদা, দু’টি ওয়াকিটকি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আলামিন ও মন্টুকে আটক করা হয়।