চবি ক্লাবের (ক্যাম্পাস) এজিএম ও নবনির্মিত ‘আউটস্কার্ট জোন-২’ উদ্বোধন
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের (ক্যাম্পাস) ২০২৫ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা (এজিএম), নবনির্মিত ‘আউটস্কার্ট জোন-২’ উদ্বোধন এবং ক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য এক অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। চবি ক্লাবের সভাপতি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. শিপক কৃষ্ণ দেব নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. শিপক কৃষ্ণ দেব নাথ, বার্ষিক আর্থিক বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ আবদুর রহিম। অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী পরিষদের (২০২৬) নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সম্পাদক ড. মো: আনোয়ার হোসেনসহ কমিটির অন্যান্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া। ক্লাবের সদস্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।